ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এসএসসি পরীক্ষায় থাকবে হেলিকপ্টার টহল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:০২ পিএম
হেলিকপ্টার টহল। ছবি- সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমানপরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় হেলিকপ্টার টহলও থাকতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হবে।

তিনি বলেন, প্রয়োজনে কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে এবং পরীক্ষার সময় পরিস্থিতি পর্যবেক্ষণে আকাশপথে হেলিকপ্টার টহলের ব্যবস্থাও রাখা হতে পারে। 

এ ছাড়াও পরীক্ষার আগে সম্ভব হলে সব বোর্ডের চেয়ারম্যানের সাথে সভা করা হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।