× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৩৬ এএম

স্কুল-কলেজ শনিবার খোলার বিষয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৩৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিক্ষার ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো টানা ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুল ও কলেজ পর্যায়ে শনিবার খোলা রাখা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরে তা জানানো হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ খোলা রাখার বিষয়টি এখনো আলোচনায় আসেনি।

তিনি বলেন, এ বিষয়ে মিটিং হলে সিদ্ধান্ত জানা যাবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, রোববার থেকে স্কুল-কলেজ খোলা থাকবে। এর মধ্যেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে পরবর্তী শনিবারগুলো বন্ধ বা খোলা রাখার বিষয়টি নির্ধারণ করা হবে। সবকিছু সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।

এদিকে, এরই মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে পরবর্তী ১০টি শনিবার শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণে ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার পাঠদান চালু রাখতে হবে।

জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে টানা ৪০ দিনের ছুটি শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৬ মার্চ)। এর পর শ্রেণি কার্যক্রম শুরু হবে রোববার (২৯ মার্চ) থেকে।

উল্লেখ্য, ছুটি শেষে অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য এরই মধ্যে সব মাদ্রাসা প্রধানদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!