× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ১০:০২ পিএম

মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের নতুন সূচি প্রকাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ১০:০২ পিএম

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত

চলতি বছর (২০২৫ শিক্ষাবর্ষে) দেশের মাদ্রাসাগুলোর পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার।

বৃহস্পতিবার (৮ মে) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং সব বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসার জন্য ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি হালনাগাদ করা হয়েছে।


 
আরও বলা হয়েছে, সংশোধিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত। আর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩ আগস্ট।

নির্বাচনী পরীক্ষা ১৬ অক্টোবর শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ফল প্রকাশিত হবে ১০ নভেম্বর। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর এবং শেষ হবে ১১ ডিসেম্বর। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।


 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন সময়সূচি অনুসারে মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশ কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।

Link copied!