× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১২:০৬ পিএম

ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১২:০৬ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।    ছবি- সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ রোববার (২২ জুন) খুলছে দেশের মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামীকাল সোমবার এবং মাদ্রাসাগুলো খুলবে ২৬ জুন। দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হলেও করোনা ও ডেঙ্গু সংক্রমণের আশঙ্কায় অভিভাবকরা রয়েছেন উদ্বেগে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, আক্রান্ত ব্যক্তি থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাতে চোখ-মুখ স্পর্শ না করা এবং হাঁচি-কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণে নেওয়া হয়নি তেমন কার্যকর উদ্যোগ- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অধিকাংশ প্রতিষ্ঠানেই নেই পর্যাপ্ত প্রস্তুতি। ফলে অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দ্বিধায় পড়েছেন।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, ‘শুধু করোনা নয়, ডেঙ্গু নিয়েও আমাদের সতর্ক থাকতে হবে। এজন্য স্কুল-কলেজের মাঠ, শ্রেণিকক্ষ এবং আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মশার লার্ভা ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত ১ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। শিক্ষাস্তর অনুযায়ী ছুটির দৈর্ঘ্য ছিল ভিন্ন। মাদ্রাসাগুলো পেয়েছে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি, সরকারি-বেসরকারি কলেজগুলো পেয়েছে ১০ দিনের ছুটি।

রূপালী বাংলাদেশ

Link copied!