× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৬:৪৬ এএম

বাকৃবিতে র‍্যাগিংয়ের দায়ে তিন নারী শিক্ষার্থীকে বহিষ্কার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৬:৪৬ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে তিন ছাত্রীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন’-এর ৭ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা এবং আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনোভা হককে র‍্যাগিংয়ের উদ্দেশ্যে গত ৩১ মে রাত পৌনে ২টার দিকে ওই তিন শিক্ষার্থী ছাদে ডেকেছিলেন।

তাসনোভা ছাদে যেতে রাজি না হওয়ায় তাকে বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।

প্রভোস্ট আরও জানান, বিশ্ববিদ্যালয়ের তদন্তে এই অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের শাস্তি হিসেবে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাস্তি শেষ হওয়ার পর এই শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন। তবে, হল প্রশাসন তাদের জন্য আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!