× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৭:৪৬ পিএম

বেতনের থেকেও ১০ শতাংশ বেশি ‘সুবিধা’ পাবেন শিক্ষকরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৭:৪৬ পিএম

ক্লাসরুমে একজন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

ক্লাসরুমে একজন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার (৩০ জুলাই) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়- এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেল-এর তুলনীয় গ্রেড-৯ হতে তার উপরের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

গ্রেড-১০ হতে তার নিচের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীগণ আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ পাবেন।

এ ছাড়া অর্থ বিভাগের ২০২৩ সালের ১৮ জুলাইয়ে এ সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।

অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ ১ জুলাই থেকে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

Link copied!