× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫২ পিএম

ডাকসু নির্বাচনে ভোটের রাতেই মিলবে ফল

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫২ পিএম

ডাকসু ও হল সংসদ নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ছবি- সংগৃহীত

ডাকসু ও হল সংসদ নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রেকগনিশন) ফরমে। ফলে ভোটগ্রহণ শেষে সর্বোচ্চ ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দ্রুত ফলাফল ঘোষণার লক্ষ্যে ওএমআর ব্যালট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে এর মধ্যে একাধিক ওএমআর পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেউ ৬ ঘণ্টায়, আবার কেউ ৮ ঘণ্টার মধ্যে ফলাফল প্রস্তুত করার সক্ষমতার কথা জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করছে, ওএমআর ব্যালট ব্যবহারের মাধ্যমে ফলাফল প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনি ভোটগ্রহণ ও গণনার ক্ষেত্রে স্বচ্ছতাও নিশ্চিত করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্যাম্পাসজুড়ে চলছে নির্বাচনের আমেজ।

রূপালী বাংলাদেশ

Link copied!