ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করার অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে ভিড় না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করার কারণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের ক্যাম্পাসে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।
সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সকল প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় এ সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় দুঃখ প্রকাশ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন