জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের ভোটগণনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলাফলে ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
সর্বশেষ অর্থনীতি বিভাগের ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবিরের মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৭৭ ভোট। এ কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয় সভাপতি একেএম রাকিব পেয়েছেন ১৩৩ ভোট।
জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৭০ ভোট, আর মওলানা ভাসানী ব্রিগেডের ইভান তাসরিফ পেয়েছেন ৫৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৪৮ ভোট, বিপরীতে ছাত্রদলের তানজিল পেয়েছেন ১৩১ ভোট।
ইতিহাস বিভাগের ঘোষিত ফলাফলে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৮৮ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ১৫২ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৮৩ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৮৬ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৮৩ ভোট, আর ছাত্রশক্তি সমর্থিত প্রার্থী শাহিন মিয়া পেয়েছেন ১৯৪ ভোট।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফলাফলে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৬৭ ভোট, একেএম রাকিব পেয়েছেন ১৪৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৩৮ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৬৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৫৮ ভোট এবং তানজিল পেয়েছেন ১০৩ ভোট।
পদার্থবিজ্ঞান বিভাগের ফলাফলে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৪ ভোট, একেএম রাকিব পেয়েছেন ৯৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৩২ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪১ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ২১৩ ভোট, বিপরীতে তানজিল পেয়েছেন ১৯ ভোট।
আইন বিভাগের ফলাফলে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮৯ ভোট এবং একেএম রাকিব পেয়েছেন ১২০ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২২১ ভোট, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫২ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৬৭ ভোট, তানজিল পেয়েছেন ১২১ ভোট।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যা শেষ হয় বিকেল ৩টায়। পরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে ভোটগণনা সাময়িকভাবে স্থগিত থাকলেও রাত ১২টার পর পুনরায় গণনা শুরু হয়।


