× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:০৯ পিএম

জবি সাংবাদিকদের সঙ্গে জকসু নির্বাচিত সদস্যদের মতবিনিময় সভা

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিযুক্ত বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নবনির্বাচিত সদস্যবৃন্দ। বিভিন্ন পরামর্শ, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় জকসুর নির্বাচিত নেতৃবৃন্দ তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উদ্যোগ এবং বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।

সভায় জকসুর নির্বাচিত সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচনের পরপরই জকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে। কোন দিন কোন কাজ করা হবে, কোন উদ্যোগ কখন বাস্তবায়ন হবে—সবকিছুই রোডম্যাপের মাধ্যমে আগেই শিক্ষার্থীদের জানানো হবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা থেকে কাজ করতে চাই।’

তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বাস ট্র্যাকিং অ্যাপ চালুর জন্য গুগলের অনুমোদন নিতে হয়েছে। অনুমোদন পেতে আমাদের প্রায় দুই সপ্তাহ সময় লেগেছে। আজ অফিসিয়ালি আমরা গুগল থেকে অনুমোদনের মেসেজ পেয়েছি। আগামী তিন দিন ট্রায়াল হিসেবে অ্যাপটি চালু হবে। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে অ্যাপটি লঞ্চ করতে পারব।’

ক্যাম্পাসে স্টারলিংক স্থাপনের প্রসঙ্গে রিয়াজুল ইসলাম বলেন, ‘স্টারলিংক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টারলিংক ইন্টারনেট সংযোগ স্থাপন করা সম্ভব হবে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে কিছু প্রশাসনিক ও নীতিগত সীমাবদ্ধতার কারণে চাইলেও অনেক কাজ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না।’

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, পরিবহন, আবাসন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি এবং বিভিন্ন জনসমাবেশে জকসু সদস্যদের উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন। জকসুর নেতৃবৃন্দ এসব প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখীমুন খাতুন এবং কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান ও মেহেদী হাসান।

Link copied!