ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাবিতে ‘মেহফিল-ই-ইনকিলাব’ আজ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৪৫ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুফি সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য আয়োজন ‘মেহফিল-ই-ইনকিলাব’ অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। অনুষ্ঠানে ‘বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ’ পরিবেশন করবে।

অনুষ্ঠানে ‘জুলাইয়ের অগ্নিশিখা শহীদ আলিফ’ গ্রন্থের মোড়ক উন্মোচন, কাওয়ালী, নজরুল সংগীত ও কবিতার আয়োজন থাকবে।

জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাগিয়ে রাখা, শহীদদের স্মরণ এবং বিচার নিশ্চিতের দাবিতে, পাশাপাশি আধিপত্যবাদবিরোধী লড়াই অব্যাহত রাখতে ‘মেহফিল-ই-ইনকিলাব’ আয়োজন করা হয়েছে। জাকসু কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অনুষ্ঠানটিতে সহযোগিতা করবে।