× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৪৮ পিএম

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেলে, আসনপ্রতি লড়বেন ১০২ জন

জবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৪৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। প্রতি আসনে লড়বেন ১০২ পরীক্ষার্থী।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন এসব তথ্য জানান।

‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) জবিসহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য কেন্দ্রগুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবিলী হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। 

এ ছাড়া তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।

আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, ‘আমাদের ৭৮৫ আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকার বাইরের তিনটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।’

Link copied!