× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:১৮ এএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:১৮ এএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নামও পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মিরপুরের পল্লবী এলাকার পল্লবী মহিলা ডিগ্রি কলেজ–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ জিয়া মহিলা কলেজ, পল্লবী, মিরপুর, ঢাকা। টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজ এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলেজ, বাসাইল, টাঙ্গাইল নামে পরিচিত হবে। এ ছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা-ইমারত ডিগ্রি কলেজ–এর নতুন নামকরণ করা হয়েছে সাঁকোয়া কলেজ, বাগমারা, রাজশাহী।

অন্যদিকে ফেনীর ফুলগাজী মহিলা কলেজ–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ, ফেনী।

রূপালী বাংলাদেশ

Link copied!