× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:৫৪ পিএম

তিতুমীর কলেজের ছাত্রী হলে শিবিরের ইফতার বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের তিনটি ছাত্রী হলে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা।

বুধবার (৪ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা কলেজের অপরাজিতা হল, সুফিয়া কামাল হল ও সিরাজ হলের আবাসিক প্রায় ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেন।  এসময় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ প্রসঙ্গে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, পবিত্র মাহে রমজান আমাদের শেখায় সংযম, সহমর্মিতা ও সহযোগিতার মর্ম। আমরা ক্যাম্পাসে সব সময় দেখি ছাত্রদের নিয়ে ইফতার আয়োজন করা হয়, যেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে না বললেই চলে। তাই শিবিরের পক্ষ থেকে কলেজের তিনটি নারী হলে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছি। 

তিনি বলেন, আমরা ইতিমধ্যে কলেজের প্রত্যেকটি অনুষদের  শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। ভবিষ্যতে আমরা আরও বৃহৎ পরিসরে এসব প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করবো। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।

Link copied!