× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:২৪ এএম

টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:২৪ এএম

দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনার ভিডিও থেকে নেওয়া ছবি। ছবি : সংগৃহীত

দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনার ভিডিও থেকে নেওয়া ছবি। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ভোররাতে দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুজন ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ অভিযুক্ত তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!