× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৪:৪৪ পিএম

রং উৎসবে মেতেছে জাককানইবির শিক্ষার্থীরা

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৪:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রং ছিটিয়ে, আবির ছড়িয়ে, সহপাঠীদের রং মাখিয়ে রং উৎসবে মেতেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ এলাকায় এই উৎসবে মেতে ওঠে তারা।

এ দিন সকাল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন রঙিন কাগজ, বাঁশ, শোলা, কাগজ ও ফুল দিয়ে চারুদ্বীপ পুকুরপাড় সংলগ্ন এলাকাটি সাজানোর কাজ শুরু করে। অতঃপর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল শিক্ষার্থী একত্রে রং খেলায় মেতে ওঠে। এ সময় তারা রং খেলার সঙ্গে গান-বাজনাও করে। সাউন্ড বক্সে গানের তালে তালে তারা এই আনন্দোৎসব পালন করে।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, প্রতি বছর দোলযাত্রাকে কেন্দ্র করে পালন করা হয় রং উৎসব। এর প্রধান পৃষ্ঠপোষকতায় থাকে সংগীত বিভাগের শিক্ষার্থীরা। তবে এবারের দোলযাত্রা রমজান মাসে হওয়ায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে না থাকার কারণে দোলযাত্রার দিনে রং উৎসব করা সম্ভব হয়নি। সে কারণে ক্যাম্পাস খোলামাত্রই আজ এই উৎসবটি পালন করা হয়।

রং উৎসবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং জাত-ধর্ম-বর্ণের সব ভেদাভেদ ভুলে একত্রে আনন্দ উপভোগ করে।

সংগীত বিভাগের শিক্ষার্থী ঐন্দ্রিলা ব্রহ্মচারী বলেন, ‘আমাদের সংগীত বিভাগ একটি অসাম্প্রদায়িক বিভাগ। আমাদের এখানে সবার একটাই পরিচয়, তা হলো আমরা মানুষ। আমরা এখানে সকল ধর্ম-জাতভেদ প্রথার ঊর্ধ্বে। আমরা যেমন রমজান মাসে সকলে একসঙ্গে ইফতার করি, তেমনিভাবেই রং উৎসবে সকলে একসঙ্গে মেতে উঠি।’

রং উৎসব শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

Link copied!