× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:৩৩ পিএম

রাবির নতুন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান

রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:৩৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর হিসেবে রসায়ন বিচাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান নিয়োগ পেয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়ে, ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত প্রফেসর ড. মো. মাহবুবর রাহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এ দায়িত্ব প্রদানকালে তিনি প্রতি মাসে ছয় হাজার টাকা মাসিক হারে সম্মানি পাবেন।

মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ১৯৯৯ সালে স্নাতক এবং ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে, তিনি ফ্রান্সের ক্লদ বার্নার্ড ইউনিভার্সিটি লিয়ন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১৬ সালে বেলজিয়ামের ইউনিভার্সিটি অব ঘেন্ট থেকে পোস্টডক সম্পন্ন করেন তিনি।

২০০৪ সালে রাবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। এরপর ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এছাড়া তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্লেমসন ইউনিভার্সিটিতে ফুলব্রাইট ভিজিটিং স্কলার ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ৮ আগস্ট সাবেক প্রক্টর আসাবুল হক ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করেন। তার পর থেকে প্রায় একমাস পদটি ফাঁকা ছিলো।

আরবি/ এইচএম

Link copied!