× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:০৪ পিএম

জাকসুতে ওএমআর ব্যালট সিস্টেমে হবে ভোটগ্রহণ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:০৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ভবন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ভবন।

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ওএমআর ব্যালট পদ্ধতির মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) জাকসুর নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে ৪০ জন প্রার্থীকে ভোট দিতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং বিভিন্ন অংশীজনের সাথে পরামর্শক্রমে ওএমআর ব্যালট পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ‘একটি বিশেষায়িত কোম্পানির মাধ্যমে এই ব্যালট পেপার ছাপানো হবে। ব্যালট পেপারটা ওএমআর ফর্ম সিস্টেমে হবে এবং সেটা মেশিন রিডেবল হবে। এমনকি ভোটের ফলাফল মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হবে।’ 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। প্রচারণা শেষ হবে ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।

Link copied!