× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৪৪ পিএম

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৪৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‍্যালি ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি তার বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, ‘বুদ্ধিজীবী হিসেবে শুধু শিক্ষক সমাজই নয়, বরং দেশের বিভিন্ন পেশার মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদসহ অনেক তরুণ শিক্ষার্থী বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।’

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়। রংপুর অঞ্চলেও অনেক বুদ্ধিজীবী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কেউ শহীদ হয়েছেন এবং অনেকে নিখোঁজ হয়েছেন। স্থানীয় ইতিহাস, স্মৃতিচারণ ও গবেষণালব্ধ তথ্য তাঁদের আত্মত্যাগের স্পষ্ট সাক্ষ্য বহন করে।’

উপাচার্য আরও বলেন, ‘বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল অগ্রযাত্রায় সবাই শরিক হয়ে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে হবে।’

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Link copied!