কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জরুরি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিটি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে। এই চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ বছরে ২০২৬-২০৩০ পর্যন্ত সময়ে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়নপূর্বক সংযুক্ত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদি আজ বুধবার (১১ মার্চ) বেলা ৩টার মধ্যে হার্ডকপি দপ্তরে ও সফটকপি dte.ad2@gmail.com ই-মেইলে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হলো।

