× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৮:০৩ পিএম

শিক্ষকদের বাড়তি ১০ শতাংশ উৎসব ভাতা নিয়ে নতুন তথ্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৮:০৩ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদুল ফিতরের পূর্বে এ প্রস্তাব অনুমোদনের জন্য জোর তদবির চালিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে সেই চেষ্টা আলোর মুখ দেখেনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক তদারক করা হচ্ছে। গত বুধবার সাপ্তাহিক শেষ কর্মদিবসেও অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব অনুমোদনের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে এখনো প্রস্তাবে অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। চলতি সপ্তাহে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হতে পারে। কোনো কারণে সেটি না হলে আগামী সপ্তাহে এ সংক্রান্ত অনুমোদন মিলবে বলে জানিয়েছে সূত্রটি।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। তবে চলতি সপ্তাহে এ প্রস্তাব অনুমোদনের জন্য জোর তদবির চালানো হবে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললেই উৎসব ভাতা বৃদ্ধির পরিপত্র জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে শিক্ষক-কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা দিতে সরকারের ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে সরকারের ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে।

সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করতে ১৯০ কোটি লাগবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে দরকার হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

Link copied!