× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:৩৯ পিএম

ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও বড় বিরতির সুযোগ পেয়েছে। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির পর ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি রয়েছে। ফলে টানা পাঁচ দিন দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।

এদিকে সরকারি চাকরিজীবীরাও এই সময়ে বড় ছুটির সুযোগ পাচ্ছেন। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ১৭-১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায়, ১৫ ও ১৬ এপ্রিল ছুটি নিলে তারা টানা পাঁচ দিনের ছুটি কাটাতে পারবেন।

অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই তিন জেলার সরকারি চাকরিজীবীরা ১৫ ও ১৬ এপ্রিল ছুটি ম্যানেজ করতে পারলে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এর আগে রমজান, বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ছুটিতে ছিল। ছুটি শেষে ২৭ মার্চ থেকে পুনরায় ক্লাস কার্যক্রম শুরু হয়।

Link copied!