× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৪৩ পিএম

শিক্ষকদের পেনশন নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৪৩ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন । ছবি : সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন । ছবি : সংগৃহীত

অবসরে যাওয়া বেসরকারি শিক্ষকদের পাওনা টাকা তুলতে দেরি হওয়ার বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশাল অঙ্কের টাকা নয়ছয় করা হয়েছে। এখন কল্যাণ ট্রাস্টে টাকা নেই। আমরা চেষ্টা করছি দ্রুত এ বিষয়টি সমাধান করার।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে বিপুল অঙ্কের অর্থে অনিয়ম হওয়ায় বর্তমানে শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত তহবিল নেই। তবে সরকার দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। আগামী বাজেটে কল্যাণ ট্রাস্টের জন্য থোক বরাদ্দ রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি এবং এ বিষয়ে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকার জন্য আগামী বাজেটে থোক বরাদ্দের চেষ্টা করা হবে। তার জন্য আমাদেরকে সময় দিতে হবে।

মন্ত্রী বলেন, অবসরে যাওয়া অনেক শিক্ষক অসুস্থ অবস্থায় আবেদন করেও বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ পাননি। অর্থের সংকটে অনেককে সন্তানের কাছে হাত পাততে হয়েছে। এমনকি চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অনেক শিক্ষক মৃত্যুবরণও করেছেন।

Link copied!