× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:২৫ পিএম

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন শেষ ১৬ এপ্রিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অনুদান আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ আবেদনের শেষ সময় ১৬ এপ্রিল ২০২৬। ওই দিন বিকেল ৫টা, অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। এরপর জেলা পর্যায়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে ৬ মে ২০২৬ তারিখের মধ্যে (বিকেল ৫টা, অফিস চলাকালীন) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর প্রেরণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অনুদান প্রদান করা হবে। এ ক্ষেত্রে সংশোধিত নীতিমালা (২০২৫) অনুসরণ করা হবে। নীতিমালা www.shed.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত) মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করার জন্য অনুদানের আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে অনগ্রসর এলাকার হলেও শিক্ষার মান ভালো এমন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি ও দৈবদুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবেন। অন্যদিকে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধি, দৈবদুর্ঘটনা এবং শিক্ষা-সংক্রান্ত ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বা রেজিস্ট্রারের মাধ্যমে মাইগভ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। আবেদনকারীর মোবাইল নম্বর ব্যানবেইসের সর্বশেষ শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী হতে হবে। প্রোফাইল যাচাই শেষে নির্ধারিত সেবা নির্বাচন করে আবেদন সম্পন্ন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রত্যয়নপত্রসহ আবেদন করতে হবে, যা সংশ্লিষ্ট কমিটি ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত থাকতে হবে। শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, চিকিৎসা সনদ ও প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র আবশ্যক। শিক্ষার্থীদের ক্ষেত্রেও জন্মনিবন্ধন বা এনআইডি ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

অনুদানের অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অনলাইনে প্রদান করা হবে। এজন্য ব্যাংক তথ্য ও MICR চেক বইয়ের একটি পাতার পিডিএফ কপি জমা দিতে হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রদান করা হবে।

নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বা শিক্ষক-কর্মচারী একবারই এ সুবিধা নিতে পারবেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে তিন বছর পরপর আবেদন করতে পারবে। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক।

Link copied!