ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:২১ পিএম
ছবি : সংগৃহীত

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষক-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। ২০২২ সালের জুন মাস পর্যন্ত আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, অবসর সুবিধা বোর্ডে ২০২২ সালের জুন মাস পর্যন্ত জমা করা আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

নোটিশে ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার ও জমার তারিখ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী, নমিনিকে ব্যাংক হিসাবটি সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ইমেইল: স্কুল ক্যাটাগরির জন্য: school.terbb@gmail.com. কলেজ, স্কুল এন্ড কলেজ ক্যাটাগরির জন্য: college.terbb@gmail.com. মাদ্রাসা ক্যাটাগরির জন্য: madrasha.terbb@gmail.com.