× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১১:৪১ এএম

যেভাবে জানবেন এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১১:৪১ এএম

পরীক্ষার ফল দেখতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

পরীক্ষার ফল দেখতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ২০১ পরীক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন। পাশাপাশি ৩০৮ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৪৫ জন শিক্ষার্থী।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মোট ৭৯ হাজার ৬৭১ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলে পরিবর্তন এসেছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

ফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।

এ বছর ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া শেষ গত ২৩ অক্টোবর।

Link copied!