× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৪৬ পিএম

১৭ জানুয়ারি থেকে মাঠে থাকছে ইইউর প্রতিনিধি দল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৪৬ পিএম

ইইউ তাদের ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক সারা দেশে পাঠাবেন।  ছবি : সংগৃহীত

ইইউ তাদের ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক সারা দেশে পাঠাবেন। ছবি : সংগৃহীত

১৭ জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের ৫৬ জন নির্বাচনি পর্যবেক্ষক সারা দেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।

এই সাক্ষাতে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা অংশ নেন। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন।

তারা জানিয়েছেন, ১৭ জানুয়ারি থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এ ছাড়া, নির্বাচনের আগে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফল প্রক্রিয়া পর্যবেক্ষণে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।

ইইউ প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনি প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

ইইউর পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!