× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৪৯ এএম

‘ধানের শীষে ভোট দিলে আমি হব ইঞ্জিন, বাকিরা হবে বগি’

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৪৯ এএম

নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন আসাদুল হাবিব দুলু । ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন আসাদুল হাবিব দুলু । ছবি : রূপালী বাংলাদেশ

ধানের শীষে ভোট দিলে তিনি ইঞ্জিন হয়ে অন্যদের বগি হিসেবে টেনে নেবেন—এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন বিএনপির আয়োজনে সরকারি আদিতমারী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী রোকনউদ্দিন বাবুলের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, ‘অন্য মার্কায় ভোট দিলে উন্নয়ন হবে না। বিএনপিকে ভোট দিলে উন্নয়ন হবে। আপনারা জানেন, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। উন্নয়ন করতে হলে আপনাদের একজন যোগ্য প্রতিনিধি প্রয়োজন। তাই ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। ২০০১ সালে আমি এমপি ও মন্ত্রী হয়ে কী ধরনের উন্নয়ন করেছি, তা আপনারা জানেন। সে জন্য আমি হব ইঞ্জিন, বাকিরা হবে বগি।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের পাহারাদার ও আপসহীন নেত্রী। গণতন্ত্র রক্ষায় তিনি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি, দেশ ছেড়ে পালিয়েও যাননি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আজ যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ, তার পেছনেও তার বড় অবদান রয়েছে।’

দুলু বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে আজকের বাংলাদেশ গড়ে উঠত না। তার শাসনামলে দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করা হয়েছে। উন্নত জাতের ধান, ট্রাক্টর, সেচযন্ত্র এনে কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে। খাল খনন কর্মসূচিসহ উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়নে কাজ করেছে।’

প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘ধানের শীষ দেশের সবচেয়ে বড় মার্কা। সময়ের সঙ্গে সবকিছু বদলেছে—লাঙ্গলের জায়গায় ট্রাক্টর, দাঁড়িপাল্লার জায়গায় ডিজিটাল পাল্লা এসেছে। এই আসনের অন্য প্রার্থীদের কোনো নির্বাচনি অভিজ্ঞতা নেই। কাজেই ভুল জায়গায় ভোট দিলে মঙ্গল হবে না।’

একটি দলকে ইঙ্গিত করে দুলু বলেন, ‘আমরা আপনাদের সব দিতে পারব, কিন্তু জান্নাতের টিকিট দিতে পারব না। যারা জান্নাতের কথা বলে ভোট চায়, তারা ভণ্ড ও মোনাফেক। তারা মানুষের ইমান নিয়ে রাজনীতি করছে। তারা স্বাধীনতাবিরোধী ও রাজাকার ছিল—এদের থেকে সতর্ক থাকতে হবে।’

শেষে তিনি বিএনপির মনোনীত প্রার্থী রোকনউদ্দিন বাবুলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে বিকেলে দুর্গাপুর এবং সন্ধ্যায় ভেলাবাড়ীতে পৃথক নির্বাচনি জনসভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলু।

ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও প্রার্থী রোকনউদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, নুরে আলম সিদ্দিকী বাবু এবং যুবদল আহ্বায়ক ইদ্রিস আলীসহ অন্য নেতৃবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!