ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রাথমিক ফল প্রকাশ শুরু হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১১টি কেন্দ্রে ভোট নেওয়ার মধ্যে ৪১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৩৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে ১৬ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।
এই ৪১টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ১৮ হাজার ৭৩২ ভোটে এগিয়ে রয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা এই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে টানটান লড়াই হওয়ার আভাস দিচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন