জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৭ আসনে জয়ের তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, আন-অফিসিয়াল তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১১ দলীয় জোটের ১৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
তারা হলেন: মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), মো. আমির হামজা (কুষ্টিয়া-৩), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), মোহাম্মদ বেলায়েত হোসেন (নোয়াখালী-৫), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬), হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), মো. গোলাম রব্বানী (রংপুর-৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১), এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২), শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২), মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬), মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), মো. আবুল কালাম আজাদ (নাটোর-১), মো. সাইফুল আলম (ঢাকা-১২) ও মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন