× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৫৭ পিএম

নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তায় গানম্যান দিতে পুলিশকে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৫৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনার এবং সারা দেশের সব নির্বাচনি কর্মকর্তা ও অফিসারের সর্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

ইসি সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি ও দায়িত্ব পালনের ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে নির্দিষ্ট করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তায় সশস্ত্র গানম্যান নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!