× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:২৬ পিএম

জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:২৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাল ভোট দিতে গিয়ে একজনকে আটক করেছেন প্রিসাইডিং অফিসার। এ ঘটনায় আটক ব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ওই ব্যাক্তির নাম মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি একই এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চিতলা ইউনিয়নের নাপিতখালী কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যাক্তি ভোট দিতে আসেন কেন্দ্রে। ভোটার তালিকা মেলাতে গিয়ে পোলিং অফিসার বুঝতে পারেন তিনি পোস্টাল ব্যালটে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরে পোলিং অফিসার আমাকে জানালে আমি মিলিয়ে দেখি, তিনি পোস্টাল ব্যলটে ভোট দিয়েছেন।

তরিকুল ইসলাম বলেন, যেহেতু তিনি একবার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, দ্বিতীয়বার ফের ভোট দিতে আসা মানে তার অসৎ উদ্দেশ্য আছে। আমি তাকে দ্বিতীয়বার ভোট দিতে আসার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। প্রথমে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন।

তিনি আরও বলেন, বিষয়টি আমি এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে এসে ওই ভোটারকে হেফাজতে নেন। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশারাফুল জনান, জাল ভোট দেওয়ার অভিযোগে নাপিতখালী কেন্দ্র থেকে একজনকে আটক করেন প্রিসাইডিং অফিসার। ভ্রাম্যমাণ আদালতের ১৮৬০ সালের দণ্ডবিধির ১৭১-এর (চ) ধারায় আটক ব্যক্তিকে ছয় হাজার টাকা জরিমানা। 

রূপালী বাংলাদেশ

Link copied!