ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাইবান্ধার পাঁচটি আসনের ৪টিতে জামায়াত, একটিতে বিএনপি

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

গাইবান্ধার ৫টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী চারটি আর বিএনপি একটি আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটায় গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সভাকক্ষে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করা হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১২৩টি ভোট কেন্দ্রের ফলাফলে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (বিএনপি) ৩৭ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৮টি। সবগুলো আসনের ফলাফলে জামায়াতের প্রার্থী আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান খান বাবু (বিএনপি) ৯২ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। 

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী ও সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মইনুল হাসান সাদিক (বিএনপি) ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। 

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৪২ হাজার ৭১২ ভোট পেয়েছেন। তার নিকটতম ডা. আব্দুর রহিম সরকার (জামায়াত) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট। 

গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনে বিজয়ী হয়েছেন মো. আব্দুল ওয়ারেছ (জামায়াত)। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম ফারুক আলম সরকার (বিএনপি) ৯২ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।