ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে ভোটকেন্দ্রে স্বামী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১৬ এএম
স্ত্রীকে কোলে নিয়ে ভোট দিতে এসেছেন স্বামী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা।

শৈলকুপা পৌরসভার ৪ নম্বর ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মনিরুজ্জামানের সঙ্গে কথা বলার সময় এক ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ে। 

শৈলকুপা বাজারপাড়ার বাসিন্দা সাত্তার শেখ তার অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্ত্রীকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে তার এই আন্তরিক প্রচেষ্টা উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়।

সাত্তার শেখ জানান, ভোট আমার অধিকার, আমার স্ত্রীরও অধিকার। অসুস্থ হলেও সে ভোট দিতে চেয়েছে, তাই তাকে নিয়ে এসেছি।

প্রিসাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন।

উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের ব্যাপক অংশগ্রহণে শৈলকুপা উপজেলায় নির্বাচনি আমেজ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।