× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

‘১২ তারিখের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন’

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের পক্ষে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি বলেন, আমরা সকলেই জানি, ১২ তারিখের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মুন্সি আব্দুস সালাম ডিগ্রি কলেজের মাঠ থেকে এ গণমিছিল বের হয়। মিছিলটি কালিয়া উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সকলেই জানি, ১২ তারিখের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন। ১৮ কোটি মানুষের মুক্তির নির্বাচন। এই নির্বাচন হবে মানবিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ হবে। এই নির্বাচনে আমাদের মানবিক রাষ্ট্র ও ন্যায় ইনসাফ মুক্ত রাষ্ট্র গঠনের জন্য সারা দেশব্যাপী আলোড়ন শুরু হয়েছে।

এ সময় কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা ছবেদ মণ্ডল, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আ: কুদ্দুস, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!