× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৫৬ এএম

লিফটে আটকে মৃত্যু কেজিএফ পরিচালকের ছেলের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৫৬ এএম

চার বছর বয়সী পুত্রসন্তান ও  ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সহপরিচালক কীর্তন নাদাগৌড়া।   ছবি- সংগৃহীত

চার বছর বয়সী পুত্রসন্তান ও ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির সহপরিচালক কীর্তন নাদাগৌড়া। ছবি- সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় ‘কেজিএফ’ চলচ্চিত্রের সহপরিচালক কীর্তন নাদাগৌড়ার চার বছরের ছেলে চিরঞ্জীবী সোনার্শ নাদাগৌড়া লিফট দুর্ঘটনায় নিহত হয়েছে। এ ঘটনায় দক্ষিণী সিনেমা জগতের সঙ্গে সঙ্গে সাধারণ জনগণের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কীর্তনের ছেলে মা-বাবার অজান্তেই লিফটে খেলতে ঢুকে পড়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ লিফটটি নিচে পড়ে যায়। উদ্ধারকাজ দ্রুত শুরু করা হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় রাজনীতিক ও অভিনেতা পবন কল্যাণ শোকপ্রকাশ করে বলেন, পরিচালক কীর্তন নাদাগৌড়ার পুত্রের অকালমৃত্যু আমাদের সকলের জন্য মর্মান্তিক। এই ক্ষতি সামলানোর শক্তি ঈশ্বর দিক কীর্তন ও তার স্ত্রীর জন্য।

কীর্তন নাদাগৌড়া ‘কেজিএফ’ সিনেমার সহপরিচালক হিসেবে দক্ষিণী সিনেমা জগতে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি কন্নড় সিনেমার নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রশান্ত নীলের সঙ্গে ‘কেজিএফ’ ও ‘সালার’-এর মতো ছবিতে সহপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তেলেগু সিনেমা জগতে পরিচালক হিসেবে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এই দুর্ঘটনা তার সহপরিচালক জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটে, যা নেটিজেন এবং দক্ষিণী চলচ্চিত্রের মহলে গভীর শোক সৃষ্টি করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!