× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৩৩ পিএম

সংসার ভাঙছে তাহসান–রোজার, গুজব না সত্যি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৩৩ পিএম

তাহসান খানের সঙ্গে স্ত্রী রোজা আহমেদ। ছবি : সংগৃহীত

তাহসান খানের সঙ্গে স্ত্রী রোজা আহমেদ। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে দাবি করা হচ্ছে, এই তারকা দম্পতির সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণই একটি গুজব।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তাহসান ও রোজার মধ্যে কোনো ধরনের বিচ্ছেদ বা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই। তারা দুজনই স্বাভাবিক দাম্পত্য জীবনযাপন করছেন এবং সম্পর্ক নিয়ে কোনো সংকট তৈরি হয়নি।

মূলত সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর পোস্ট ও ভুল ব্যাখ্যা থেকেই এই গুজবের জন্ম হয়। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাহসান ও রোজা দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকেন, যা অনেক সময় ভুল ধারণার সুযোগ তৈরি করে।

পরিবার ঘনিষ্ঠরা জানান, গুজব ছড়ালেও তাহসান ও রোজা তাদের দৈনন্দিন জীবন এবং কাজ নিয়ে স্বাভাবিকভাবেই ব্যস্ত রয়েছেন। বিচ্ছেদসংক্রান্ত আলোচনা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তারা।

গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং একজন সফল উদ্যোক্তাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে বড় অনুসারী গোষ্ঠী।

এদিকে গেল বছরের শেষদিকে নিজেকে শোবিজ থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তাহসান। তিনি মুখে লম্বা দাড়িও রেখেছেন। তাই ধারণা করা হচ্ছে, তিনি ধর্মীয় অনুশাসনের জীবনের মনোযোগী হয়েই শোবিজ ছেড়েছেন। তবে তাহসান অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি।

Link copied!