× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:৫০ পিএম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকাদের মিলনমেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস-এর ২৫তম আসর। রঙিন আলো, তারকাখচিত উপস্থিতি ও দর্শক উচ্ছ্বাসে মুখর ছিল এবারের আয়োজন। এ অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক ও সংগীতের বিভিন্ন বিভাগে বছরের সেরা শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) পেয়েছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন শাকিব খান (বরবাদ) এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা (দাগি)।

সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন আফরান নিশো (দাগি) এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী (সাবা)। পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর (বরবাদ) ও মনিরা মিঠু (দাগি)।

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক হিসেবে সম্মাননা পেয়েছেন রায়হান রাফি (তাণ্ডব)। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র পরিচালক হয়েছেন তানিম নূর (উৎসব)। একই সঙ্গে ‘উৎসব’ নির্বাচিত হয়েছে সেরা চলচ্চিত্র।

নাটক বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান (তোমাদের গল্প) এবং সেরা অভিনেত্রী হয়েছেন তানজিম সাইয়ারা তটিনী (তোমাদের গল্প)। সমালোচকদের বিচারে সেরা নাট্য অভিনেতা হয়েছেন জিয়াউল হক পলাশ এবং সেরা নাট্য অভিনেত্রী হয়েছেন তানজিন তিশা (ফাঁদা)। নাটকে পার্শ্ব চরিত্রে পুরস্কৃত হয়েছেন শহীদুজ্জামান সেলিম (দেনা পাওনা) ও দীপ্তা খান্দাকার (এটা আমাদের গল্প)।

নাটক পরিচালনায় সেরা নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (তোমাদের গল্প) এবং সমালোচকদের বিচারে সেরা নাট্য পরিচালক হয়েছেন কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট)।

সংগীত বিভাগে সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন প্রীতম আহমেদ (চাঁদ মামা, বরবাদ) এবং সেরা নারী কণ্ঠশিল্পী হয়েছেন দিলশাদ নাহার কণা (কন্যা, জ্বীন–৩)। সমালোচকদের বিচারে সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন সোমনূর মনির কোনাল (মায়াবী, বরবাদ) ও ইমরান মাহমুদুল (কন্যা)।

বিশেষ অর্জন সম্মাননা পেয়েছেন আদনান আল রাজীব। উদীয়মান তারকা হিসেবে পুরস্কৃত হয়েছেন মন্দিরা চক্রবর্তী। কোরিওগ্রাফিতে সেরা হয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সেরা উপস্থাপক নির্বাচিত হয়েছেন রাফসান সাবাব। ঢালিউড স্পটলাইট অ্যাওয়ার্ড পেয়েছেন সামিরা খান মাহি।

এছাড়া সেরা ব্যান্ড হিসেবে চিরকুট, সেরা লোকসংগীত শিল্পী হিসেবে সুলতানা ইয়াসমিন লায়লা পুরস্কৃত হয়েছেন। প্রবাসী শিল্পীদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সেরা কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন রানো নেওয়াজ ও আনিক রাজ। সম্ভাবনাময় কণ্ঠশিল্পী (যুক্তরাষ্ট্র) হয়েছেন শারাব আজমান।

গীতিকারে সমালোচকদের বিচারে সেরা হয়েছেন ড. সাবরিনা রুবিন। রবীন্দ্রনাথ ঠাকুর সংগীত সম্মাননা পেয়েছেন স্বপ্নীল সজীব। ঢালিউড বিশেষ সম্মাননা (কণ্ঠশিল্পী) পেয়েছেন এস আই সুমন। সেরা গীতিকার হয়েছেন কবির বকুল (মন গলবে না)।

সমালোচকদের বিচারে সেরা সংগীত পরিচালক হয়েছেন শওকত আলী ইমন এবং সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল। ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন আসিফ আকবর, রবি চৌধুরী ও আঁখি আলমগীর।

ঢালিউড চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের শিল্পীদের স্বীকৃতি ও অনুপ্রেরণার এই আয়োজনটি দর্শক-অনুরাগীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করছে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। আলমগীর খান বলেন, ‘সামনের আয়োজন আরো জমজমাটভাবে দুবাইতে করার পরিকল্পনা রয়েছে।’

Link copied!