× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:৩০ পিএম

আলাদা থাকছেন তাহসান, ভাঙছে দ্বিতীয় সংসারও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:৩০ পিএম

সংগীতশিল্পী তাহসান রহমান ও রোজা আহমেদ। ছবি- সংগৃহীত

সংগীতশিল্পী তাহসান রহমান ও রোজা আহমেদ। ছবি- সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমানের দ্বিতীয় সংসারেও ফাটল ধরেছে। গত জুলাই থেকে রোজা আহমেদ ও তিনি আলাদা থাকছেন। খুব শিগরই তাদের বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

২০২৫ সালের শুরুতেই হঠাৎ বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার নতুন জীবনের শুরু হলেও এক বছরের মধ্যেই সেই দাম্পত্য জীবনে ভাঙনের সুর শোনা যাচ্ছে।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তাহসান বলেন, খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা রয়েছি। উপযুক্ত সময় এলে বিস্তারিত জানাব। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুয়া খবর ছড়ানোয় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন হয়েছে যে, আমরা বর্তমানে একসঙ্গে নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। পেশায় রোজা একজন মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। বিচ্ছেদের দুই বছর আগে থেকেই তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে। নাম আইরা তাহরিম খান।

নতুন সংসার ভাঙনের খবরে হতাশ ভক্তরা। তবে বিষয়টি নিয়ে আপাতত বিস্তারিত কিছু বলতে চান না এই শিল্পী। দূরত্ব বাড়লেও রোজা’স ব্রাইডাল মেকওভারের অফিসিয়াল ফেসবুক পেজের কভারে এখনো শোভা পাচ্ছে তাহসান-রোজার বিয়ের একটি ছবি!

Link copied!