× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

পার্থ প্রতীম রায়ের ‘ভালোবাসি বলতে চাই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি-রূপালী বাংলাদেশ

ছবি-রূপালী বাংলাদেশ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে শিল্পী পার্থ প্রতীম রায়ের নতুন গান ‘ভালোবাসি বলতে চাই’। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল পিপিআর মিউজিকে গানটি মুক্তি পেয়েছে।

গানটির কথা, সুর ও কণ্ঠ—সবই দিয়েছেন পার্থ প্রতীম রায়। পেশাগত জীবনে একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হওয়া সত্ত্বেও সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি এই গানটি তৈরি করেছেন। প্রেমের অনুভূতি, অপেক্ষা আর সাহসের গল্প নিয়ে তৈরি এই গানটি বসন্তের প্রেমময় আবহে প্রকাশ পেয়েছে।

নিজের নতুন এই সৃষ্টি নিয়ে পার্থ প্রতীম রায় বলেন, ‘ভালোবাসি বলতে চাই এটি কেবল একটি গান নয়, বরং আমার হৃদয়ের খুব কাছের এক অনুভূতি। আইটি সেক্টরে কাজের ব্যস্ততার মাঝেও আমি এই গানে সেই সহজ ও গভীর অনুভূতির সুর বেঁধেছি। কথা, সুর ও গায়কীতে চেষ্টা করেছি ভালোবাসার সেই চিরাচরিত মায়া আর কাঠগোলাপের মতো শুভ্রতাকে তুলে ধরতে। আশা করি, যারা ভালোবাসতে জানেন এবং ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের প্রত্যেকের মনের এক কোণে গানটি জায়গা করে নেবে।’

গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি.এফ.জামান। অভিনয়ে আছেন মামুন খান, সুষ্মিতা ও স্বয়ং পার্থ প্রতীম রায়।

ভালোবাসা দিবসে প্রকাশিত এই গান ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। 

পার্থ প্রতীম রায়ের ভাষায়, ‘এই বসন্তে প্রতিটি ভালোবাসাই যেন নতুন করে ভাষা খুঁজে পায়।’

রূপালী বাংলাদেশ

Link copied!