× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:২১ পিএম

‘একটা মেয়ে ভালোবাসার মানুষের বদলে যাওয়া মানতে পারে না’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:২১ পিএম

চিত্রনায়িকা তমা মির্জা। ছবি- সংগৃহীত

চিত্রনায়িকা তমা মির্জা। ছবি- সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনেতার স্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার জন্য দোয়া চেয়েছেন শোবিজ তারকারা।

এক ফেসবুক স্ট্যাটাসে জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে, তার পাশে থাকে, তাকে সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না। আর সেই মানুষটা যখনই সফলতা পায় জীবনে পূর্ণতা পায় সবার প্রথম ওই মেয়েটাকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে।

তিনি লেখেন, একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ‍্য করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না, তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।

ইকরার জন্য দোয়া কামনা করে তমা লেখেন, যদিও এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না তাও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণায় জায়গা সে খুঁজে নিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!