× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৩:৪৩ এএম

শিগগিরই দেশে ফিরবেন বেবী নাজনীন

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৩:৪৩ এএম

বেবি নাজনীন। ছবি: সংগৃহীত

বেবি নাজনীন। ছবি: সংগৃহীত

শুক্রবার (২৩ আগস্ট) ছিল জনপ্রিয়  সংগীত তারকা বেবী নাজনীনের জন্মদিন। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে বেবী নাজনীনকে প্রায় দেখা যায়।

আগামী ৩১ আগস্ট তিনি পারর্ফম করবেন কানাডার টরেন্টোতে। টরেন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় ৬ষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় গাইবেন তিনি। এই উদ্দেশ্যে দুই তিনদিনের মধ্যে আমেরিকা থেকে কানাডা যাবেন বেবী নাজনীন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন তার সঙ্গীত ক্যারিয়ারের মাঝেও বিএনপির সকল রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়। সেপ্টেম্বরের ২য় বা ৩য় সপ্তাহে তিনি ঢাকা ফিরবেন বলে  জানিয়েছে তার পরিবার।

উল্লেখ্য, ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত তারকা বেবী নাজনীন। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু‍‍`চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে...এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন উত্তরবংগের দোয়েল খ্যাত এই সংগীত তারকা।

আরবি/জেডআর

Link copied!