× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:১৫ পিএম

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেলেন কনকচাঁপা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:১৫ পিএম

আজীবন সম্মাননা পেলেন কনকচাঁপা।  ছবি- সংগৃহীত

আজীবন সম্মাননা পেলেন কনকচাঁপা। ছবি- সংগৃহীত

বগুড়ার পাঁচতারা হোটেল ‘মমো ইন’-এর উন্মুক্ত প্রাঙ্গণে বসেছিল দেশের সংগীত তারকাদের এক জমকালো আসর। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আসরে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

সম্মাননা ও তারকাদের উপস্থিতি মঞ্চে কনকচাঁপার নাম ঘোষণা করেন বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। গুণী এই শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি সম্মাননা স্মারক ও চেক তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম এবং ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশেষ সম্মাননা পেলেন কাঙালিনী সুফিয়া এবারের আসরে লোকসংগীতের খ্যাতিমান শিল্পী কাঙালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রবীণ এই শিল্পীর নাম ঘোষণা করেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। আমন্ত্রিত অতিথিরা তাঁকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করেন।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে তারকাদের সাংস্কৃতিক পরিবেশনায়। সংগীতের দুই জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন তাঁদের জাদুকরী কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও পারফর্ম করেন মেহরীন, মাহতিম শাকিব, খুরশীদ আলম, বাপ্পি, লিজা, ইমরান, কোনাল, সালমা এবং বিউটিসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। সিনেমার গানে মঞ্চ মাতান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ।

রাজু আলীমের প্রকল্প পরিচালনায় এবং অপু মাহফুজ ও নীল হুরে জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানটি দেশের সংগীতজগতের এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!