× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম

এমন সমাজ চাই যেখানে নির্ভয়ে গান গাওয়া যায় : ছায়ানট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিক হামলা ও অসহিষ্ণুতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সারওয়ার আলী রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, সংগীত বাঙালির জীবনের আনন্দ-বেদনা ও সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু একটি গোষ্ঠী সাংস্কৃতিক কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করছে, যা সমাজে ভয় ও অসহিষ্ণুতা বাড়াচ্ছে। তিনি যোগ করেন, এমন একটি সমাজ গড়তে হবে যেখানে মানুষ স্বাধীনভাবে গান গাইতে ও সাংস্কৃতিক চর্চা করতে পারে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাতের মধ্যে মানুষ আজ শান্তি ও স্থিতিশীলতা কামনা করছে। বর্ষবরণের এই দিনে সবাই বিশ্বশান্তির প্রত্যাশা করে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত এক বছরে দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছায়ানটের বাদ্যযন্ত্র ভাঙচুর, নালন্দা বিদ্যালয়ের শিশুদের বইপত্র নষ্ট করা এবং সংবাদপত্র কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা উল্লেখ করেন তিনি। এ ছাড়া উদীচী ও বাউলশিল্পীদের ওপর হামলার কথাও তুলে ধরেন তিনি।

সারওয়ার আলী ২০০১ সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার স্মৃতিও স্মরণ করেন এবং বলেন, সেই ঘটনা এখনো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!