× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১১:১৩ এএম

২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘মাইকেল জ্যাকসন’ বায়োপিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১১:১৩ এএম

মুক্তির আগেই আলোচনায় ‘মাইকেল’ বায়োপিক। ছবি : সংগৃহীত

মুক্তির আগেই আলোচনায় ‘মাইকেল’ বায়োপিক। ছবি : সংগৃহীত

বিশ্বসংগীতের অবিসংবাদিত রাজা মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য ও রহস্যময় জীবন এবার রূপালি পর্দায়। আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, বক্স অফিসে আগের সব রেকর্ড চুরমার করে দিতে পারে এই সিনেমা।

পপ সম্রাটের জীবনের এই বিশাল ক্যানভাসে নাম ভূমিকায় অভিনয় করেছেন খোদ জ্যাকসন পরিবারেরই উত্তরসূরি জাফর জ্যাকসন। মাইকেলের অমর সৃষ্টি ‘বিট ইট’-এর সেই আইকনিক লুকে জাফরকে দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন সিনেমাবোদ্ধারা। মেকআপ আর গেটআপে জাফরকে হুবহু মাইকেলের মতোই দেখাচ্ছে। ইতোমধ্যে প্রকাশিত টিজার ও ট্রেলারে তার উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মাইকেল জ্যাকসনের অকাল প্রয়াণের ১৬ বছরেরও বেশি সময় কেটে গেলেও তাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। তার গৌরবময় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জটিল ও বিতর্কিত দিকগুলো এই সিনেমায় কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভক্তদের প্রত্যাশা, রূপালি পর্দায় তাদের প্রিয় তারকার জীবনের পূর্ণাঙ্গ ও সত্য চিত্র উঠে আসবে।

এর আগে জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘কুইন’-এর লিড ভোকাল ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ নানা বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে ৯০০ মিলিয়ন ডলার আয় করেছিল এবং চারটি অস্কার জিতেছিল। সেই সিনেমার সফল প্রযোজক গ্রাহাম কিং-ই এবার নিয়ে আসছেন ‘মাইকেল’। বিশেষজ্ঞরা মনে করছেন, জনপ্রিয়তার মাপকাঠিতে ‘মাইকেল’ পূর্বের সকল বায়োপিককে ছাড়িয়ে গিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করবে।

এখন দেখার বিষয়, ২৪ এপ্রিল পর্দায় মাইকেল জ্যাকসনের সুরের জাদুকরী ছন্দে বিশ্ববাসী নতুন করে কতটা মোহিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!