× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:৪৮ এএম

বিএনপির সংরক্ষিত আসনের তালিকায় নেই তারকারা, শাহরিয়ার নাজিম জয়ের খোঁচা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:৪৮ এএম

তারেক রহমান ও শাহরিয়ার নাজিম জয়।  ছবি : সংগৃহীত

তারেক রহমান ও শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে বইছে আলোচনার ঝড়। শোবিজ জগতের পরিচিত মুখদের বাদ দিয়ে দলের ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় শোবিজ জগতের কারোর নাম না থাকা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। গত সোমবার দলটির ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, মনোনয়নপ্রত্যাশী তারকাদের কাউকেই রাখা হয়নি সেখানে। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ শাহরিয়ার নাজিম জয়।

চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ তার এই রূপকধর্মী মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন, জয় সরাসরি শিল্পীদের রাজনৈতিক অযোগ্যতার দিকে ইঙ্গিত করেছেন, আবার অনেকে এটিকে বিনোদন জগতের মানুষদের জন্য অবমাননাকর বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাজপথের আন্দোলনে এই তারকাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেলেও দলীয় হাইকমান্ড শেষ পর্যন্ত দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও মাঠপর্যায়ের নারী নেত্রীদের ওপরই আস্থা রেখেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি তাদের মনোনয়নের ক্ষেত্রে পেশাদার রাজনীতিকদের প্রাধান্য দিয়েছে। তবে তারকাদের এই বাদ পড়া এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘স্বভাবসুলভ’ মন্তব্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোচনা এখন ভিন্ন মাত্রা পেয়েছে। অনেক ভক্তই প্রিয় তারকাদের আইনসভায় দেখার প্রত্যাশা করলেও দলের কঠোর অবস্থান এখন স্পষ্ট।

রূপালী বাংলাদেশ

Link copied!