× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০২:২২ পিএম

ভালোবাসা দিবসে সালমা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০২:২২ পিএম

সংগীতশিল্পী সালমা

সংগীতশিল্পী সালমা

কয়েক দিন আগেই দেশের গুণী সংগীতশিল্পী আগুনের সঙ্গে প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সালমার দ্বৈত গান ‘আমি তোমারে হারালে মরিবো’ গানটি প্রকাশ পায়। আগুনের সঙ্গে সালমার নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আগুনের সঙ্গে গানটি গেয়ে ভীষণ উচ্ছ্বসিত সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ এবং সংগীত করেছেন এম মুকুল। 

তবে সালমা জানান প্রকাশিত এই গানটি ছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষ্য ইউটিউবে তার আরও দু’টি গান প্রকাশ পেতে যাচ্ছে। একটি গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’। গানের কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ। 

গানের শিরোনাম শুনেই ভীষণ মুগ্ধ হয়েছিলেন সালমা। গানের কথা এবং সুর তাকে আবেগাপ্লুতও করেছিল। যে কারণে গানটিও সালমা গেয়েছেন ভীষণ মন দিয়ে, দরদ দিয়ে ও আবেগ দিয়ে। গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা সালমার। ‘জাদুরে মধুরে’ ছাড়াও তার ‘কী মন্ত্রণা জানেরে’ শিরোনামেরও একটি গান আসার কথা রয়েছে।

এদিকে, গতকাল গাজীপুরে একটি স্টেজ শো-তে সংগীত পরিবেশন করেন সালমা। এ ছাড়াও আগামী কয়েকদিন নতুন চারটি গানের ভয়েজ রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন এই গায়িকা। এরপর আবারও আগামী ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্টেজ শো-তে সংগীত পরিবেশন করবেন সালমা। 

নতুন গান প্রকাশ, ‘জাদুরে মধুরে’ এবং অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাইয়ের সঙ্গে প্রকাশিত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এ আর রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন চমৎকার একটি গান করার জন্য।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!