× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৮:০৭ পিএম

বিয়ে করলেন শামীম হাসান সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৮:০৭ পিএম

বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। ছবি : রূপালী বাংলাদেশ

বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার। ছবি : রূপালী বাংলাদেশ

অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। পর্দায় নয়, বাস্তবে বিয়ে করেছেন তিনি।

শুক্রবার (০৪ এপ্রিল) জুমার নামাজ শেষে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেন।

শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে হয়েছে।

তিনি বলেন, পাত্রী মিডিয়ার কেউ না। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে নারাজ এই অভিনেতা৷ শুধু বললেন, সময় নিয়ে বিস্তারিত বলব। সবাই নতুন জীবনের জন্য দোয়া করবেন।

এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন শামীম হাসান সরকার। তবে সে সময় জানিয়েছিলেন পর্দায় বিয়ে করেছেন, বাস্তবে নয়।

কয়েক মাস আগে দৈনিক রূপালী বাংলাদেশকে তিনি জানিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বিয়ে করবেন। অবশেষে বিয়ে করলেন এই অভিনেতা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!