× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:৪১ এএম

বিরল রোগে আক্রান্ত সালমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:৪১ এএম

সুপার স্টার সালমান খান। ছবি- সংগৃহীত

সুপার স্টার সালমান খান। ছবি- সংগৃহীত

স্নায়ু ও মস্তিষ্কের একাধিক বিরল রোগে আক্রান্ত সালমান খান। সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে দ্য গ্রেট কপিল শর্মা শোর তৃতীয় সিজন। প্রথম পর্বে অতিথি হয়েছেন সালমান খান। শনিবার প্রচারিত হয়েছে পর্বটি।

এ শোতে গিয়ে গল্পে গল্পে সালমান জানিয়েছেন, একাধিক রোগের সঙ্গে লড়াই করে কীভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

২০১৭ সালে নিজের অসুস্থতার খবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন সালমান খান। ‘টিউবলাইট’ সিনেমার প্রচারের সময় দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নামের মুখের স্নায়ু ব্যাধিতে ভুগছেন তিনি। যাকে ‘সুইসাইড ডিজিজ’ও বলা হয়। কারণ তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। এবার আরও দুটি বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেতা।

কপিল শর্মা শোতে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউড ভাইজান।

সালমান খান বলেন, ‘প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি, যদিও তা খুব সহজ নয়। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নিয়ে কাজ করে যাচ্ছি। প্রতিদিন মনে হয় শরীরের একটা করে হাড় ভাঙছে। পেশি ছিঁড়ে যাচ্ছে। মস্তিষ্কে অ্যানিউরিজম নিয়েও কাজ করছি। এভি ম্যালফরমেশনে ভুগছি, তবু কাজ করে চলেছি।’

তিনি জানান, এ পরিস্থিতিতে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া কঠিন। কারণ, বিয়ের পর বনিবনা না হলে স্ত্রী ছেড়ে চলে যাবে, সঙ্গে সালমানের উপার্জিত সম্পত্তির অর্ধেকও নিয়ে চলে যাবে।

সালমান বলেন, ‘এটা যদি কম বয়সে হতো, তাহলে মেনে নিতে পারতাম। আবার নতুন করে উপার্জন করতে পারতাম। কিন্তু এখন সেটা সম্ভব নয়।’

রূপালী বাংলাদেশ

Link copied!