× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৭:১৩ পিএম

আসছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৭:১৩ পিএম

নায়ক জায়েদ খান। ছবি - সংগৃহীত

নায়ক জায়েদ খান। ছবি - সংগৃহীত

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টক শো নিয়ে হাজির হচ্ছে। নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ৩ বার নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান থাকছেন এই অনুষ্ঠানের নিয়মিত মুখ। যিনি প্রতি শুক্রবার রাতের পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন এক ভিন্নধর্মী পরিবেশনায়- শুধুমাত্র ঠিকানা টিভি-তে।

স্বদেশ ও প্রবাসী দর্শকদের মানসপটে স্থান করে নেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

ঠিকানা মিডিয়ার সিইও মুশরাত শাহীন বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। জায়েদ খানকে আমাদের এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।’

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ যা থাকছে, পরিচিত মুখদের গভীর ও অন্তরঙ্গ সাক্ষাৎকার। হালকা-ফুলকা আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা। এ ছাড়া নতুন প্রজন্ম ও কমিউনিটির উদীয়মান প্রতিভাদের প্ল্যাটফর্ম।

শো নিয়ে জায়েদ খান বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে- বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’

জানা গেছে, প্রথম পর্ব প্রচারিত হবে ৪ জুলাই ২০২৫, বাংলাদেশ সময় রাত ৮ টায়।

বলা দরকার, জুলাই বিপ্লবের আগে থেকেই স্টেজ শোয়ের কারণে জায়েদ খান অবস্থান করছেন কানাডা ও যুক্তরাষ্ট্রে। অনুমান করা যাচ্ছে, সহসা তিনি দেশে ফিরছেন না। বিপরীতে স্টেজ শো আর সঞ্চালনা দিয়ে থিতু হতে যাচ্ছেন দেশটিতে। পরিকল্পনা করছেন হলিউডে (লস অ্যাঞ্জেলেস) বসে ঢালিউড সিনেমা করার বিষয়েও।

রূপালী বাংলাদেশ

Link copied!